শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

গলাচিপায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিরাতুন্নবী (সা.) মাহফিল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গলাচিপা সরকারি কলেজ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো মা-বোনের সমাগমে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা-দশমিনা নির্বাচনী আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোঃ শাহ আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ২৪ ঘণ্টায় কুরআন শিক্ষা পদ্ধতির উদ্ভাবক শাইখ মাওলানা মোঃ জামাল উদ্দিন। এ সময় বক্তারা কোরআন ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ, সামাজিক ও নৈতিক শিক্ষা এবং দ্বীন প্রচারে নারীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন। মাহফিলে বক্তারা পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়েও বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা