সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ শহরের ভূষণ হাইস্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি এবং ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী তরুণ রাজনীতিক হামিদুল ইসলাম হামিদ। সভায় হামিদুল ইসলাম হামিদ বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর শাসনামলে সংবাদপত্রের স্বাধীনতাও সংকুচিত করা হয়। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ এক হয়ে বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে। ওই ঐতিহাসিক মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে গণতন্ত্রকে আবারও হত্যা করেছেন এবং দেড় যুগ ধরে দমন-পীড়নের রাজত্ব কায়েম করেছেন। হামিদুল ইসলাম হামিদ দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আহ্বান জানান। জনসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ভূষণ হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সভা শেষে একটি বিশাল র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম রবি, মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার, সোহরাব হোসেন, আমিন গাজি ও আশরাফুজ্জামান লালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা