মোঃ আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট ও ১৪ আ্যম্পুল বুপ্রেনর ফাইন ইনজেকশন সহ হারুনুর রশিদ (৪২), শাহীন (২৭) ও মহির উদ্দিন (৪৭) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৪ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকৃত হারুনা রশিদ উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা, শাহীন নওদা ভন্ড বিল গ্রামের বাসিন্দা ও মহিরুদ্দিন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে, তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা আদালত প্রেরণ করা হয়েছে