বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

আখাউড়ায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মোঃ রাশেদ আল শাহরিয়া (স্টাফ রিপোর্টার):

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৩টায় আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসলিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জননেতা নাসির উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন আবুল মুনসুর মিশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব খন্দকার মোঃ বিল্লাল হোসেন। বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিনটি জাতীয় ঐক্য, বিপ্লব ও সংহতির প্রতীক। তাঁরা বিএনপির সকল অংশ ও নেতৃত্বকে একই ছায়াতলে এসে জাতীয় ঐক্যের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা দেশপ্রেম, গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা