সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল

মোঃ সোহাগ মিয়া : সিলেট মহানগর প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ছানু মিয়া (দৈনিক সিলেটের বাণী), সাধারণ সম্পাদক হারিছ আলী (দৈনিক যুগান্তর) ও সাহাদাত হোসেন কামাল (কামাল খান)কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণার পর পরিচিতি সভা এবং শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ- সভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান,সহ-দপ্তর সম্পাদক রহিম উদ্দিন মুন্না, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, -সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোলেমান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুবের আহমদ সার্জন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল করিম আকবরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক ঃ মাওলানা আব্দুল হাসিব, সদস্য মজির উদ্দিন, মোঃ সেবুল হোসেন,, খালেদ আহমদ, সাজ্জাদ আজির, তাওহীদ উদ্দিন, এম,এ মালেক, তবারক আলী, শারুফ উদ্দিন, লায়েক আহমদ, ও হারুনুর রশীদ। এরপর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামালের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুনির্মল সেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, প্রেসক্লাবের প্রদান উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, উপদেষ্টা মাও. নুরুল হুদা। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহেদ আহমদ রিপন। পবিত্র কেরআন তেলাওয়াত করেন মাও,. আব্দুল হাসিব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা