বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন

সিংগারবিল ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

জাহাঙ্গীর আলম ক্রাইম রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা কাঞ্চনপুর মার্কেটে সিংগারবিল ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন ইকতার-এর নিজস্ব অর্থায়নে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ রুমজ আলী, এবং সঞ্চালনায় ছিলেন, সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভূঁইয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ কারী জাহিদুল ইসলাম। পরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া, বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ জলিল সরকার, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আকতার হাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাঈদ খোকন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া, পত্তন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, সিংগারবিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুম মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হক ও মোঃ জুয়েল মুন্সি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমাদের গণমানুষের নেতা জনাব তারেক রহমান এর নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা মাঠে-ময়দানে সক্রিয় রয়েছি। ঐক্যবদ্ধভাবে কাজ করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন কোনো বহিরাগত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সিংগারবিল ইউনিয়ন বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।” তারা আরও বলেন, “আগামী নির্বাচনে তিতাসপাড়ের অহংকার, জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে আমরা ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি। এই নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আমাদের প্রচারণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা মনে করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা