শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ মাজেদুল ইসলাম.জেলা প্রতিনিধি.জমালপুর৷ নেত্রকোনার নির্ভীক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব। আজ জামালপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক আলিফ ফকির হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই সাংবাদিক সংগঠন। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ রায়হান সাদা। এসময় আরও বক্তব্য রাখেন দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারী, দৈনিক সচেতনকণ্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান, কাফি পারভেজ, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও এশিয়া টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, জামালপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ,দৈনিক আজকের প্রত্যাশার জেলা প্রতিনিধি সুজাউদ্দৌলা সুজন সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিক আলিফ ফকির সত্য প্রকাশের কারণে হত্যার শিকার হয়েছেন। অবিলম্বে তার হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। একই সাথে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা