শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কে লাঞ্ছিত করায় ছাত্রদলের মানববন্ধন

মোঃ ইসমাইল হোসেন নবী দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদল ও ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা ছাত্রদল ও ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদের আয়োজনে    রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির  কে গত ১১ তারিখ রোজ বৃহস্পতিবার বানেশ্বর হাটে ইজারাদার ও ঈগল মার্কা বিএনপি অকট্য ভাষায় গালাগালি এবং গায়ে হাত তোলা ও লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।   সরজমিনে গিয়ে দেখা যায়,  গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে একটি গর্ভবতী অসুস্থ গরু জবাই করা হয়। গরুর গর্ভে বাচ্চা থাকার খবর আসে পাশে ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত হোন গণমাধ্যম কর্মীরা। সেখানে উপস্থিত লোকজনের বক্তব্য নেওয়ার সময় সেখানে উপস্থিত পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ কে প্রশ্ন করা হলে তিনি হাট ইজারাদার ও মালিক সমিতির অনিয়মের অভিযোগ করলে সেখানে থাকা  ইজারাদার ও মালিক সমিতি তার উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গায়ে হাত তোলা হয় ‌ । এ ঘটনায় পরদিন ভুক্তভোগী একটি সংবাদ সম্মেলন করেন । উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানান উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানান নেতাকর্মীরা। তারা উপজেলা বিএনপি ও জেলা বিএনপির  কাছে সঠিক তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান। এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন ধোপাপাড়া  মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল হোসেন,   ধোপাপাড়া আলীম মাদ্রাসা ছাত্রদলের সভাপতি রিদয় আলী ,  সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ,  তাহের পুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, পৌর ছাত্রদল নেতা  মাহামুদুল, হিমেল,  পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য মতিউর মুন্না ,    ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিবুল ইসলাম রাসা, ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদল নেতা কাউসার আলী , জনি আহমেদ সহ আরো অনেকে ‌‌ । এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন    বানেশ্বর বাজারে অনিয়মের প্রতিবাদ করায় ছাত্রদলের আহ্বায়ক কে লাঞ্ছিত কারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা