বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার:

ভোলার মনপুরা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাজিরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি র‌্যালি বের হয়ে হাজিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদল আহবায়ক একরাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এ দিনের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে মনপুরা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা