শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

ভোলা মনপুরায় হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

 

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু:

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ভোলার মনপুরা উপজেলার ঐতিহ্যবাহী হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন অনুষ্ঠান। বাংলা ১৪৩২ সালকে স্বাগত জানাতে রবিবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দিনের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ‘এসো হে বৈশাখ’ গানসহ বিভিন্ন স্লোগান ও রঙ-বেরঙের প্ল্যাকার্ড, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত হয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিদ্যালয় মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য, একক ও দলীয় সংগীত পরিবেশন করে। বিশেষ আকর্ষণ ছিল শিক্ষকদের অংশগ্রহণে নববর্ষ বিষয়ক কবিতা পাঠ ও গান। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, একতা ও বাঙালিয়ানার চেতনা জাগ্রত করে। আমরা প্রতিবছরই নববর্ষকে ঘিরে এমন আয়োজন করে থাকি।”

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন। এ ছাড়াও নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আনন্দে মেতেছে, তেমনি তাদের মাঝে বাঙালি জাতিসত্তার চর্চা ও মূল্যবোধ জাগ্রত হয়েছে বলে মনে করেন অভিভাবকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা