বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

দেওজানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি ফুটবল নাইট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজকে ঘাটাইল উপজেলার দেওজানা এলাকায় অনুষ্ঠিত হলো দেওজানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে “মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামপুর রক্ত সেবা ফাউন্ডেশন-এর প্রধান উপদেষ্টা ও অগ্রণী ব্যাংক সাধারণ অফিসার কল্যান সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মো: বায়েজিদ হোসেন। সংগ্রাম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট কাদের। এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক, ক্রীড়াবিদ ও তরুণ সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় অ্যাডভোকেট কাদের স্পোটিং ক্লাব দেউলাবাড়ি ক্লাব বনাম ইয়াং স্টার ফুটবল একাডেমি, পাড়া কুশরিয়া। খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দর্শকপূর্ণ, যা পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে। বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়—এটি যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মাদক ও অপরাধ থেকে তরুণদের দূরে রেখে সুস্থ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অত্য ন্ত প্রশংসনীয়। 💚 দেওজানা স্পোর্টিং ক্লাব এর এই মহৎ উদ্যোগ স্থানীয় সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অতিথি ও এলাকাবাসী। টাঙ্গাইল জেলার প্রতিনিধি সাইফুল ইসলাম সোহাগ


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা