শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক পাঁচ ।

মোঃ দিদারুল ইসলাম দাউদকান্দি প্রতিনিধি –

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধীতপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে। মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক লাইভ) ছড়িয়ে পড়ে। তা দেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা পুলিশকে জানান। পরে যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা মহাসড়কে ধীতপুর থেকে ছাত্রলীগের ৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছেলেরা ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। মামলার স্বার্থে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা