বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহ সীমান্তে নারী শিশু সহ ৬ বাংলাদেশি আটক

মোঃ পারভেজ ‎

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশু সহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু। ‎ ‎মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুরের বাঘডাঙ্গা সীমান্তের সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ‎ ‎মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ‎ ‎আটক প্রাপ্ত বয়স্ক পুরুষ দুজন হলেন, নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) ও একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)। ‎ ‎বিজিবি জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে নারী শিশু সহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। ‎ ‎মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। দুজন প্রাপ্ত বয়স্ক পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।