সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ হত্যা মামলার আসামি কারাগারে

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহে চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ হত্যা মামলার মূল আসামি তন্ময় ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসর্মপণ করেন তিনি। পরে আদালত তার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তন্ময় ঘোষ ঝিনাইদহ শহরের হামদহ ঘোষ পাড়া এলাকার মৃত তিমির কুমার ঘোষের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন। জানা গেছে, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যার দিকে শহরের হামদহ ঘোষপাড়া থেকে বাইপাস মোড় এলাকায় যাচ্ছিলেন ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ। সে সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে এক হাত ও দুই পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে আসামি তন্ময় ঘোষ আত্মগোপনে চলে যায়। নিহতরে ভাই অরুণ কুমার ঘোষ বলেন, ‘আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা