বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা জামায়াতের আমির জনাব আব্দুল হক মোল্ল্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি জনাব লুৎফর রহমান। সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও বিপ্লবের প্রতীক হিসেবে জাতির ইতিহাসে অনন্য স্থান দখল করে আছে। বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় জাতীয় সংহতি, ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা অপরিহার্য। আলোচনা সভায় কালীগঞ্জ থানা জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা