সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ সম্পর্ক ফাউন্ডেশনকে রাজশাহী জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিকের ওপর বোমা হামলা-অভয়নগর থানা পুলিশের নীরবতা..পুলিশ কি তবে সন্ত্রাসীদের রক্ষাকবচ? হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আটঘরিয়ায় কর্মকর্তাদের সাথে এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সালিশ বৈঠক শেষে সন্ত্রাসী হামলা: বিএনপি নেতা আবুল বাশার বাদশা নিহত, আহত ১ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেফতার

জলঢাকায় ভোক্তা অধিকারের অভিযান, দুইজনকে জরিমানা।

কামরুজ্জামান কামরুল নীলফামারী জেলা প্রতিনিধি :

১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার নীলফামারীর জলঢাকায় ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২’০০ টায় জলঢাকার গোলমুন্ডা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সামসুল আলম ও নিরাপদ খাদ্য অধিকারের জেলা কর্মকর্তা পুলিশ সাথে নিয়ে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে গোলমুন্ডা বাজারের রাসায়নিক সার ব্যবসায়ী আনোয়ার হোসেন মতিনকে সারের মুল্য তালিকা টাঙানো না থাকার অভিযোগে পাঁচ হাজার টাকা ও হোটেল ব্যাবসায়ী কাজলকে খাবারে হাইড্রোজ মেশানোর অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষনিক আদায় করে রসিদ প্রদান করা হয়। অভিযান শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ ভোক্তা অধিকার কর্মকর্তা বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাঁরা অভিযান পরিচালনা করছেন। তবে, অভিযোগ ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষন ও নিশ্চিত করার প্রয়োজনে তাঁরা মাঝে মাঝে এ অভিযান পরিচালনা করে থাকেন। ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে যথাযথ প্রমান রেখে তিনি অভিযোগ করার জন্যে উপস্থিত উৎসুক জনতাকে উৎসাহিত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা