শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আশীষ বিশ্বাস সিনিয়র স্টাফ রিপোর্টার এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান এবং আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে এমপিও ভুক্ত শিক্ষকেরা। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব সাইদার রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী রোকন, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, পাঠানপাড়া এমইউ আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জিকরুল হক, গাবরোল তহসিলদার পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক এমপিও ভুক্ত শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, “আমাদের মতো কোনো শিক্ষকের কাছ থেকে পড়ালেখা করে আজ অনেকেই পুলিশ অফিসার হয়েছে। অথচ সেই পুলিশ অফিসাররাই শিক্ষকের গায়ে হাত তুলেছেন। এটা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।” বক্তারা আরও বলেন,“আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আগামীতে যদি আবারও শিক্ষকের উপর হামলা হয়, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা