শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম (১২) অপহরণের তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে।

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি এস এম জসিম

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাককুন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার অপহরণকারী আল হাসান খান (২৪) পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা ও ভিকটিম সায়েমের মামা। পুলিশ জানায়, সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের ক্লাস শিক্ষককে বলে তার দাদা মারা গেছেন। পরে নতুন ব্যাগ কিনে দেওয়ার কথা বলে ছেলেটিকে সঙ্গে নিয়ে যায় এবং পরে তার পরিবারকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা পাঠানোর পর পুলিশের সহযোগিতায় সায়েমকে উদ্ধার করা হয়। কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা