বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত।

গলাচিপায় এ্যাড. মোকলেছুর রহমান এর মৃত্যুেত আইনজীবীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মো. মোকলেছুর রহমান খোকন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় গলাচিপা উপজেলা আদালত প্রাঙ্গণে আইনজীবী ও আইনজীবী সহকারীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আইনজীবী সমাজসহ আদালতের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন প্রবীণ আইনজীবী আব্দুল খালেক মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড. গাজী আল-আমিন।

প্রধান অতিথি বিচারক আবদুল্লাহ আল মামুন বলেন, এ্যাডভোকেট মোকলেছুর রহমান ছিলেন অত্যন্ত বিনয়ী ও ন্যায়পরায়ণ একজন মানুষ। আমি যতবার তাঁর মামলার আদেশ দিয়েছি, তিনি তা হাসিমুখে মেনে নিয়েছেন। ন্যায়বিচারের প্রতি তাঁর অগাধ বিশ্বাস ছিল। আপনাদের কথায় বুঝতে পারছি, তিনি শুধু একজন আইনজীবীই ছিলেন না, একজন মানুষ হিসেবেও ছিলেন অত্যন্ত মহান। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সভাপতির বক্তব্যে এ্যাড. আব্দুল খালেক মিয়া বলেন, মোকলেছুর রহমান ছিলেন আমাদের আইনি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি প্রায় তিন দশক ধরে সততা, নিষ্ঠা ও ন্যায়বোধের সঙ্গে কাজ করেছেন। পেশাগত জীবনে কখনও কারও প্রতি অন্যায় করেননি। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
এ্যাড. মো. সিদ্দিকুর রহমান বলেন, আমি যখন তার মৃত্যু সংবাদ শুনেছি, তখন বিশ্বাসই করতে পারিনি। তিনি ছিলেন আমাদের পরিবারের মতো একজন মানুষ। আদালতে, ব্যক্তিজীবনে—সর্বত্র তিনি একজন সৎ, মৃদুভাষী ও আদর্শবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী মো. মহিউদ্দিন মিয়া, মো. মিজানুর রহমান মজনু, মোহাম্মদ শামীম মিয়া, মো. রাইসুল ইসলাম জাহিদ, মো. জসিম উদ্দিন খান, মো. মামুন খান, মো. দেলোয়ার হোসেন (৫), মো. মনিরুল ইসলাম (৩), মো. রাকিবুল ইসলাম, মো. মিলন মাহমুদ, মো. মুজাহিদুল ইসলাম, মো. বাহাদুর সিকদার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদালতে কর্মরত সিএসআই, জিআরও, পেশকার, পুলিশ সদস্য, কর্মচারী ও আইনজীবী সহকারীগণ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্সে জামে মসজিদের ইমাম। সব শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ্যাডভোকেট মো. মোকলেছুর রহমান গত ১৭ অক্টোবর দুপুর ১২টা ১৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে পটুয়াখালী জেলা বারের সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে আইন পেশায় যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা