মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা খালিয়াজুরীতে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে মতবিনিময় ও আনন্দ ভোজের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ পাথরের চর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের,বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ সাতক্ষীরা মেডিকেলে শিশু ওয়ার্ডে বেড দেওয়ার নামে ২০০ টাকা নেয় রবিউল প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী গুরুতর আহত সুন্দরবনে বন দস্যুদের কাজে জিম্মি হওয়া জেলে-বাওয়ালিদের নৌ মানববন্ধন গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

খালিয়াজুরীতে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে মতবিনিময় ও আনন্দ ভোজের আয়োজন করা হয়।

মো: জাকির হোসেন খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি। নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলা সদরের অবস্থিত হেমনগর কান্দার আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে ১০ নভেম্বর /২৬ ইং তারিখ মঙ্লবার বেলা ২’০০ ঘটিকার সময় হেম নগর কান্দার মসজিদ প্রাঙ্গনে এক মতবিনিময় সভা ও আনন্দ ভোজের আয়োজন করা হয় । খালিয়াজুরী উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ার এর পরিচালনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। নেত্রকোনা জেলার আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন। ১। জেলা প্রকৌশলী মোঃ কবীর উদ্দিন শাহ। ২। জেলা গণপূর্ত অধিদফতরের বিভাগীয় প্রধান মোঃ কামরুল হাসান। ৩। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কিবরিয়া চৌধুরী হেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১। খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ স্বাধীন। ২।জনাব: মাহবুবুর রহমান কেষ্টু, সাধারণ সম্পাদক খালিয়াজুরী উপজেলা বি এন পি ৩।খালিয়াজুরী উপজেলা জামাতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন। ৪। খালিয়াজুরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন। বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা জিয়া উদ্দিন জিয়া, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, ছাত্র দলের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম পলিন, যুমনা টিভির জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুবেল মিয়া, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ ও সদস্য সচিব সোহান বিন নবাব, হেম নগর কান্দার সুবিধাভোগী মোঃ সাইফুল ইসলাম, বুলু মুন্সী, শুধাংসু সরকার, ও লক্ষী রাণী প্রমুখ। এ সময় খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, এরশাদুল আলম শাহীন, মোঃ ফুল মিয়া, মোঃ এরশাদ মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মাইনুল ইসলাম রিকন, ছাত্র দলের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হৃদয়, ঠিকাদার ওসিউল ইসলাম টিটু, মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, হেম নগর কান্দার সুবিধাভোগী জনতা সহ প্রায় ছয়শতাধিক জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হেম নগর কান্দার সুবিধাভোগী ৩৬০ টি পরিবারের শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। সবশেষে হেমনগর কান্দার মসজিদের ঈমাম মাওলানা মোঃ মুজিবুর রহমান স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরের রোগ মুক্তি কামনা করে সকল দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করে মোনাজাত করা হয়। পরিশেষে সভাপতি অলিদুজ্জামান মহোদয় সকলের মৌলিক প্রয়োজনীয় চাহিদা পুরণের লক্ষ্যে কাজ করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনায় উপস্থিত সকলের সুস্বাস্থ্যের এবং দীর্ঘায়ু কামনা শেষে সভার সমাপ্তি ঘোষণা করে, সকলে মিলে একসাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা