মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা খালিয়াজুরীতে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে মতবিনিময় ও আনন্দ ভোজের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ পাথরের চর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের,বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ সাতক্ষীরা মেডিকেলে শিশু ওয়ার্ডে বেড দেওয়ার নামে ২০০ টাকা নেয় রবিউল প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী গুরুতর আহত সুন্দরবনে বন দস্যুদের কাজে জিম্মি হওয়া জেলে-বাওয়ালিদের নৌ মানববন্ধন গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি। কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। আজ বুধবার দুপুরে কুমারখালীর কয়া ঘোড়াইঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্য স্থানটি তিনি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজ-খবর নেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতু নির্মাণের পটভূমি তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি আবরার ফাহাদের পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই সেতুর দাবি জানালে, তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী এলজিইডির ব্রিজ সংক্রান্ত প্রকল্পের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে আমি আজকে এখানে সরজমিনে পরিদর্শনে এসেছি। প্রতিমন্ত্রী জানান, আগামীকাল থেকেই এই ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি, সয়েল টেস্ট এবং ডিজাইনের কাজ শুরু করবার জন্য আমি আজকেই মৌখিকভাবে নির্দেশনা দিয়ে যাব। তিনি আরও বলেন, একটু সময় লাগবে, কারণ এই ব্রিজে প্রায় ২৫০ থেকে ৩০০ কোটির মতো টাকার প্রয়োজন হবে। এজন্য আমাদের আলাদা একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রণয়ন করতে হবে। এই ডিপিপি প্রণয়নের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে প্ল্যানিং কমিশন, অর্থ বিভাগ এবং একনেক থেকে এটি অনুমোদিত হতে হবে। সব মিলিয়ে আমরা আশা করছি, এই শুষ্ক মৌসুমের শেষের দিকে টেন্ডারের মাধ্যমে আমরা যাতে ব্রিজের মূল কাজ শুরু করতে পারি। এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির সরকার, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য ফরিদা পারভিন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিমসহ কুষ্টিয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা