মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি আবেদন চলছে

মোঃরাশেদ আল শাহরিয়ার
স্টাফ রিপোর্টার
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন অনলাইনে চলছে। আবেদন গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর ২০২৫। যে কোনো কম্পিউটার দোকান থেকে অনলাইনে সহজেই আবেদন সম্পন্ন করা যাবে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, আবেদন করার সময় শিক্ষার্থীর ছবি, ইংরেজিতে জন্মনিবন্ধনের কপি, মা–বাবার জাতীয় পরিচয়পত্রের কপি, এবং ১০০ টাকা আবেদন ফিসহ প্রয়োজনীয় সার্ভিস চার্জ সঙ্গে রাখতে হবে। ভর্তির ফলাফল ডিজিটাল লটারির মাধ্যমে নির্ধারিত হবে এবং তা অনলাইনে প্রকাশ করা হবে।

এদিকে সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ২১ নভেম্বর শুরু হয়ে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি বিদ্যালয়ে আবেদন করতে হলে gsa.teletalk.com.bd ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আবেদন ফি ১০০ টাকা টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনকারীরা থানাভিত্তিক তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় বাছাই করতে পারবেন। কোনো বিদ্যালয় ডাবল-শিফট হলে দুই শিফট বেছে নিলে তা আলাদা দুইটি পছন্দ হিসেবে গণ্য হবে।

মাউশির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে না। কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচিত হবে। সরকারি বিদ্যালয়ের লটারি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
gsa.teletalk.com.bdমোঃরাশেদ আল শাহরিয়ার
স্টাফ রিপোর্টার আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া:

gsa.teletalk.com.bd

আপনার মতামত লিখুন :

Comments are closed.

ফেসবুকে আমরা