রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

মোঃ রাশেদ আল শাহরিয়া (স্টাফ রিপোর্টার) আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১০ নভেম্বর ২০২৫ আজ সকাল ১০টায় আখাউড়া উপজেলা মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া-এর সঙ্গে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাপসী রাবেয়া। তিনি বক্তব্যে বলেন, “আখাউড়ার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। আমি চাই সবাই মিলে একটি সুন্দর, স্বচ্ছ ও উন্নত আখাউড়া গড়ে তুলতে।” অনুষ্ঠানে উপজেলার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তাঁর কর্মজীবনে সফলতা কামনা করেন এবং উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিচিতি ও মতবিনিময় সভাটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা