মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা খালিয়াজুরীতে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে মতবিনিময় ও আনন্দ ভোজের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ পাথরের চর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের,বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ সাতক্ষীরা মেডিকেলে শিশু ওয়ার্ডে বেড দেওয়ার নামে ২০০ টাকা নেয় রবিউল প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী গুরুতর আহত সুন্দরবনে বন দস্যুদের কাজে জিম্মি হওয়া জেলে-বাওয়ালিদের নৌ মানববন্ধন গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং দখলচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্টরা। এ সময় ফ্ল্যাটের প্রকৃত মালিক দাবি করে এক ব্যক্তি তার মালিকানার পক্ষে বিভিন্ন দলিল-দস্তাবেজ উপস্থাপন করেন। একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ফ্ল্যাটটির বৈধ মালিকানা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফ্ল্যাটটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রকৃত তথ্য যাচাই না করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তারা। ফ্ল্যাটের মালিক বলেন, “আমার কাছে ফ্ল্যাটটির বৈধ মালিকানার প্রয়োজনীয় দলিলপত্র রয়েছে। তারপরও একটি মহল আমার মালিকানা নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং ফ্ল্যাটটি দখলের চেষ্টা করছে বলে আমি আশঙ্কা করছি। আমি কোনো পক্ষের প্রতি বিদ্বেষ পোষণ করি না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার দাবি—বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।” সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, স্থানীয় একটি বিষয়কে কেন্দ্র করে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বক্তাদের দাবি, এলাকার একটি ছোটখাটো সমস্যা সমাধানের উদ্যোগ নিতে গিয়ে বিএনপির কিছু নেতা অযথা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন অভিযোগকে তারা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। এ সময় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদের বিরুদ্ধেও সম্প্রতি বিভিন্ন অভিযোগ প্রচারের বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো “মিথ্যা ও বানোয়াট”। তাদের ভাষ্য, তার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত এক বক্তা বলেন, “কাউকে রাজনৈতিক বা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য প্রচার করা কোনোভাবেই কাম্য নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা উচিত। আমরা চাই, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন।” বক্তারা আরও বলেন, ফ্ল্যাটের মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে কোনো পক্ষকে চাপের মুখে ফেলার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করে বিষয়টি যাচাই-বাছাইয়ের দাবি জানান। একই সঙ্গে অপপ্রচার বন্ধ, প্রকৃত ঘটনা তদন্ত এবং মালিকানাসংক্রান্ত বিরোধের দ্রুত ও ন্যায়সংগত সমাধানের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা