বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ, শেরপুর ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা চরমোনাই পীরের আগমনকে ঘিরে লাকসামে প্রস্তুতির শেষ ছোঁয়া প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের জান -মালের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম – মেজর হাফিজ।। ঘোড়াঘা বিএনপি প্রার্থী ডঃ’এ জেড এম জাহিদ হোসেনের ব্যাপক গণসংযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুনামগঞ্জ ধর্মপাশায় পুলিশ সদস্যসহ ২ মাদক ব্যবসায়ী আটক গোদাগাড়ীতে কাঁকনহাট পৌর জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কাশিমপুরে সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ ভূমি অফিসের নিষ্ক্রিয়তায় প্রশ্নবিদ্ধ প্রশাসনিক ভূমিকা গলাচিপায় নিঃশব্দে লুট হয়ে গেল এক পরিবারের সব সঞ্চয়

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মিরপুর প্রেসক্লাবের দোয়া ও আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক:-১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মিরপুর প্রেসক্লাব, ঢাকা। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক তালুকদার রুমী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তালুকদার রুমী বলেন,
“মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা শুধু উদযাপনের নয়, রক্ষা করারও দায়িত্ব আমাদের।”

সভাপতির বক্তব্যে এস এম বদরুল আলম বলেন,
“মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সঞ্চালক ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন,
“শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের।”

বিশেষ অতিথি এস এম ইসলাম উকিল বলেন,
“মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নয়।”

সহ-সভাপতি সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত বলেন,
“মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে।”

সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন,
“শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়।”

মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সায়মন বলেন,“মুক্তিযুদ্ধ আমাদের মানবাধিকার ও মর্যাদার শিক্ষা দিয়েছে।”

যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম টুটুল বলেন,
“বিজয় দিবস আমাদের ঐক্যের প্রতীক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সহ-সভাপতি এস এম পলাশ, সহ-সভাপতি খায়রুল ইসলাম যুগ্ম সম্পাদক ও দ্য মেসেজ টুডের পত্রিকার সম্পাদক সাইফুল শিকদার, যুগ্ম সম্পাদক র. ই. জাকির, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম টুটুল, যুগ্ম সম্পাদক সুমন খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সায়মন, দপ্তর সম্পাদক এম.এ. গাফফার, প্রচার সম্পাদক মঞ্জুর আহমেদ, অর্থ সম্পাদক জি এস জয় ও এম এ মালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সম্পাদক জাকির হোসেন মোল্লা, রশিদ ই মাহবুব, আখতারুজ্জামান, মোছাম্মদ আনোয়ারা মঞ্জুর, রাবিয়া সিদ্দিকা, মিজানুর রহমান খান, আব্দুর রশিদ, রহমান, হুমায়ুন কবির, আলমগীর, আলী আহসান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ দুলাল হোসেন, মোঃ আব্দুল আলীম, পারভেজ মিয়া, মোঃ রেজা, মোহাম্মদ শাহজালাল, মোছাম্মদ রাবেয়া আক্তারসহ মিরপুর প্রেসক্লাবের অসংখ্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা