সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

মনপুরায় পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক।

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামীলীগ দলীয় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার ভোর রাতে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাদের আটক করে পুলিশ।

পরে শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রুবেল ভূঁইয়া।

পুলিশ জানায়, গত বছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা