বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোটার

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খাদ্যবান্ধব নীতিমালা ২০২৪-এর আওতায় ডিলার নির্বাচন উপলক্ষে এক উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ লটারির আয়োজন করে উপজেলা খাদ্য অধিদপ্তর।

 

জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৯৯ জন আবেদনকারী ডিলারের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৫৬ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়। এদের মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৫ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা- সুকান্ত ধর, সমাজসেবা কর্মকর্তা- দেবাশীষ কুমার ঘোষ, খাদ্য কর্মকর্তা- আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা- মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি- কেরামত আলী তালুকদার, সাধারণ সম্পাদক- রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য- মোহাম্মদ আলী ভুঁইয়া, এনসিপি প্রতিনিধি মুছা হাসেমি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

 

অনুষ্ঠানে জনসাধারণের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

লটারি প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলে ইউএনও আফরিন জাহান-এর সততা ও দক্ষতার প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা