বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে স্থাপিত অগভীর নলকূপের ফলক সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখার সভাপতি মোঃ হুসাইন আহমেদ। আজ (১০ নভেম্বর ২০২৫ ইং) এক বিবৃতিতে তিনি বলেন — “দীর্ঘদিন যাবৎ কলেজে সুপেয় পানির মারাত্মক সংকট ছিল। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখা মানবিক দায়িত্ববোধ থেকে নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে গত ১৮ আগষ্ট ২০২৫ ইং তারিখে একটি অগভীর নলকূপ স্থাপন করে। বর্তমানে কলেজের একমাত্র সুপেয় পানির উৎস হিসেবেই এটি ব্যবহৃত হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে, গতকাল ৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতে একটি কুচক্রী মহল এই টিউবওয়েলে ছাত্রশিবিরের নামফলক সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে। এই কাজটি শুধু একটি নাম ঢেকে দেওয়া নয়, বরং এটি নৈতিকতা, মানবিকতা ও ইতিবাচক চিন্তাকে আঘাত করার এক গভীর চক্রান্ত।” তিনি আরও বলেন — “সিমেন্ট দিয়ে ফলক মুছে ফেলা গেলেও শিক্ষার্থীদের হৃদয় থেকে ছাত্রশিবিরকে মুছে ফেলা যাবে না। ছাত্রশিবির তার আদর্শ,কর্ম ও মানবিক উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। আমরা সবসময় শান্তি, কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।