সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

ঝিনাইদহ জেলা জাসাসের মানবন্ধন ও প্রতিবাদ সভা

শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে ঝিনাইদহ জেলা জাসাস। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এই মানবন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। জাসাস ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক এম এ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু,ঝিনাইদহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শামসুজ্জামান লাকী,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর,ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা জিয়া পরিষদের সভাপতি কামাল উদ্দীন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামন মিঠু,সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান,মোল্লা রাজা, সাইদুর রহমান,মহিদুল ইসলাম, আব্দুল মতিন প্রমূখ।
ঝিনাইদহ জেলা জাসাসের সদস্য সচিব কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি এ্যাড. এম এ মজিদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার নিয়ে অনেক ষঢ়যন্ত্র হয়েছে কিন্তু কেউ সফল হতে পারে নাই ভবিষ্যতেও পারবে না। যারা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তি করেছেন তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা যদি আবারও বাড়াবাড়ি করেন তবে এর পরিনাম ভাল হবে না। আমরা বাংলাদেশের ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছে, জীবন দিয়েছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই অবিলম্বে একটি জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন। তিনি বলেন,বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ে যঢ়যন্ত্র হয়েছে। তিনি ২৪ এর জুলাই-আগষ্টে আন্দোলনের শহিদ এবং আহতদের শ্রদ্ধা জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়া মানেই গণতন্ত্র। যারা নাবলক এবং রাজনীতিতে পরিপক্কতা আসে নাই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা বেগম খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করবেন না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা