মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

গাজীপুরের শ্রীপুর পৌর ১,২,৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আলমগীর হোসেন সাগর

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর পৌর ১,২,৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠনকল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুলাই শনিবার বিকেল ৪টায় শ্রীপুর পৌর মুক্ত মঞ্চে ওয়ার্ড বিএনপির নতুন কমিটি করার লক্ষ্যে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন বেপারী এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি পীরজাদা আলহাজ এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া,শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ খাইরুল কবির আজাদ মন্ডল,শ্রীপুর পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, যুগ্ম আহ্বায়ক মোক্তারুল করিম মোড়ল শামীম, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাজাহান সজল খোকন প্রধান, সাইফুল হক মোল্লা, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা নাসির মণ্ডলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা