বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির কলম বিরতি কর্মসূচি পালিত।

নিজস্ব প্রতিবেদক:- দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আখতার স্বর্ণালি শাহ্-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন—সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুর রশিদ, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, দৈনিক চিত্র প্রতিনিধি বাসুদেব, সংবাদ সারাবেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, এনসিপি জেলা সদস্য আব্দুস সালাম, ডেইলি স্টেট প্রতিনিধি হেদায়েতুল্লাহ শাহ্ সুজন, আমাদের সময় জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু এবং ইউনিটির সভাপতি স্বপ্না আখতার স্বর্ণালি শাহ্।

বক্তারা অবিলম্বে দায়ের করা মামলাটি রেকর্ড করার দাবি জানান এবং আওয়ামী লীগের দোসর লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা