শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নাঈম হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সেসময় আহত হয়েছে আরোহী সালিম হোসেন। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও আহত সালিম একই গ্রামে শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে নাঈম হোসেন চাচাতো ভাই সালিমকে সাথে নিয়ে মহেশপুরে যাচ্ছিলো। পথে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে নাঈম হোসেন ও সালিম গুরুতর আহত হয়। স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাঈম হোসেনকে মৃত ঘোষণা করে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারজানা নাজনীন শাম্মি বলেন, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিলো। এদের মধ্যে নাঈম হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আর আহত সালিমের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা