বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন— “আগামী বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হবে। সেইসঙ্গে তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফার সফল বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই হবে আমাদের প্রধান দায়িত্ব।” তিনি বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল। তাই দলের নেতা-কর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে মহিলা দলের নেতাকর্মীদের ফরিদগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফা ও ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনের জন্য আজ থেকেই প্রস্তুতি নিতে হবে।” সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বিএনপির ৩১ দফার বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, পৌর বিএনপি নেতা এম এম টুটুল পাটোয়ারী, হারুন পাঠান, মোহাম্মদ আলী মৃধা, পেয়ার আহমেদ তালুকদার, ইউনিয়ন বিএনপি নেতা আ. জলিল, আলমগীর হোসেন আলম, মহিলা নেত্রী পারুল আক্তার, শারমিন আক্তার, পৌর যুবদল নেতা শাওন পাঠান এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৩১ দফার বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।