মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি ও মোটরসাইকেল উদ্ধার

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, দেশি ওয়ান শুটারগান, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে সীমান্তের জুলুলী এলাকায় এ অভিযান চালায় মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপি টহল দল।৫৮ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর আনুমানিক ১টা ২৫ মিনিটে মাটিলা বিওপি’র জেসিও-৮৯০২ সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি চোরাচালানবিরোধী টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫১/৬-এস থেকে ৮০০ গজ অভ্যন্তরে জুলুলী গ্রামের ড্রাগন বাগানের দক্ষিণ পাশের পাঁকা রাস্তায় অবস্থান নেয়।
এ সময় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে চালক মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি দেশি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি এবং পালিয়ে যাওয়া চোরাকারবারির ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেন।
পরে পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত করা হয়। সে হলো মো. লিটন মিয়া (পিচ্চি লিটন), বয়স ২১, পিতা-ওলিয়ার রহমান, গ্রাম-জীবননগর পাড়া, পোস্ট-সামান্তা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ।উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো.সিহানুক।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা