মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন। মিছিলটি কোনাবাড়ী বিসিক থেকে শুরু করে কাঁচা বাজার ইউটার্ন হয়ে গাজীপুর চৌরাস্তা গিয়ে শেষ হয়।মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি বলেন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো অশালীন মন্তব্য বা কটূক্তি করলে আমরা তা কোনোভাবেই সহ্য করবো না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে থেকে জবাব দেব।এর আগে দুপুর ২টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনাবাড়ী বিসিকের এক নম্বর গেট এলাকায় জমায়েত হতে থাকেন। পরে সেখানে একত্রিত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। যা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক (১) ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান রিয়াদ দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন। বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান এবং অটো চালক দল কোনাবাড়ী থানা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ী বিসিকে এসে শেষ হয়।মিছিলের নেতৃত্ব দেন সংগঠনটির উপদেষ্টা মোঃ সালাহ উদ্দিন জনি।এসময় উপদেষ্টা রেজাউল করিমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা