বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার (২০ জুলাই) ওই সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলেন– বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী গ্রামের মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে মো. শফিকুল (২৪) বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মো. রোহান (১৯), বারাসাত গ্রামের পিন্টর ছেলে মো. নাইম (১৭), একই গ্রামের মো. হামিদুলের ছেলে মো. আলামিন (১৭), সুতকিয়াপাড়া গ্রামের লোসিরের ছেলে মো. রাসেল (২১) ও মুরমুলা গ্রামের মো. দামিহ উদ্দিনের ছেলে মো. আনোয়ার (২২)। তাদের সবার বাড়ি পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলায়।

বিজিবি সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করছিলেন। বাড়ি ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, ‘আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।’

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘থানায় আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে। আগামিকাল তাদের জেলা কারাগারে পাঠানো হবে মর্মেও ওসি জানান।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা