মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক

আবদুর রহিম, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি। কক্সবাজারের উখিয়া সদর স্টেশনে সোমবার বিকালে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। হঠাৎ করে স্টেশনের বাজার এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখায় চারদিক মুহূর্তেই অন্ধকারে ঢেকে যায়, সৃষ্টি হয় চরম আতঙ্কের পরিবেশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উখিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে যায় অন্তত অর্ধশতাধিক দোকান, মালামাল ও গুদামঘর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে প্রাণ হারান ব্যবসায়ী স্থানীয় মোহাম্মদ আলী। তিনি এলাকার একজন পরিশ্রমী ও সামাজিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা