সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

সীমানা পরিবর্তনে ক্ষুব্ধ কাউন্দিয়া ইউনিয়নবাসী, আন্দোলন ও ভোট বর্জনের হুমকি

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাব অনুযায়ী ঢাকা-১৪ আসন থেকে কাউন্দিয়া ইউনিয়নকে বাদ দিয়ে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে চরম ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এ সিদ্ধান্তে তারা শুধু বিস্মিতই নয়, বরং আন্দোলন এবং ভোট বর্জনের হুমকি দিয়েছেন।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের খসড়া প্রস্তাব করা হয়েছে। এতে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর পাশাপাশি ঢাকা-২ আসনে কাউন্দিয়া ইউনিয়নসহ কয়েকটি এলাকা নতুনভাবে যুক্ত করার প্রস্তাব এসেছে।

রবিবার ২ আগস্ট এই খসড়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা বলছেন, তারা দীর্ঘদিন ধরেই ঢাকা-১৪ আসনের অংশ হিসেবে বিভিন্ন নাগরিক সুবিধা পাচ্ছেন। এখান থেকে বিচ্ছিন্ন হয়ে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত হলে তাদের দৈনন্দিন যাতায়াত, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা পেতে মারাত্মক অসুবিধায় পড়তে হবে।

বিএনপি নেতা সোহেল খান বলেন,
“কাউন্দিয়া ইউনিয়নের মানুষ প্রতিদিন মিরপুরের সঙ্গে যোগাযোগ রাখে মাত্র ৫ টাকায় নদী পার হয়ে। স্কুল, কলেজ, হাসপাতাল সবই মিরপুরকেন্দ্রিক। এখন যদি কাউন্দিয়াকে ঢাকা-২ এ পাঠানো হয়, তাহলে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়বে। মানুষ দুর্ভোগে পড়বে।”

প্রবীণ স্থানীয় ভোটার আব্দুল খালেক বলেন,
“আগে যখন সাভারে ছিলাম তখন কোনো উন্নয়ন দেখিনি। এখন শান্তিতে আছি। আবার যদি পুরনো জায়গায় পাঠানো হয়, তাহলে বঞ্চনার শিকার হবো। প্রয়োজনে আমরা ভোট বর্জন করবো।”

স্থানীয় সাংবাদিক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ বলেন,
“ঢাকা-১৪ আসনে যুক্ত হওয়ার পর কাউন্দিয়া ইউনিয়নে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি—সবকিছুতেই অগ্রগতি এসেছে। আমরা এখানেই থাকতে চাই। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আগামীকাল আনুষ্ঠানিক আপিল করবো।”

দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৪ আসনের সম্ভাব্য প্রার্থী এস এ সিদ্দিক সাজু বলেন,
“কাউন্দিয়া থেকে ঢাকা-১৪ এর দূরত্ব মাত্র ৩০০ ফিট, অথচ ঢাকা-২ এর দূরত্ব ২০ কিলোমিটারের বেশি। জনস্বার্থেই এই ইউনিয়নকে আগের মতোই ঢাকা-১৪ তে রাখা উচিত। নয়তো যোগাযোগব্যবস্থা দুরূহ হবে, ব্যয়ও বাড়বে। নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হবে সাধারণ মানুষ।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত খসড়া সীমানা পুনর্বিন্যাসের বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। এরপর চূড়ান্ত গেজেট প্রকাশ করবে কমিশন।

এদিকে কাউন্দিয়া ইউনিয়নবাসী সাফ জানিয়ে দিয়েছেন, তাদের দাবি না মানা হলে তারা গণআন্দোলন এবং ভোট বর্জনসহ কঠোর কর্মসূচিতে নামবেন। তারা চায়, আবারও যেন ঢাকা-১৪ আসনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা