সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের

সাতক্ষীরায় ৪ মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় ৪ মিষ্টির দোকানে অভিযান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে চার দোকানীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট।

অভিযুক্ত দোকানগুলো হলো, আদি সাগর সুইটস, জয়হুন ডেইরী শপ, দই সন্দেশ ডেইরি শপ ও ভাগ্যকুল মিষ্ঠান্ন ভান্ডার।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাভিল হোসেন তামিম জানান, দোকানীরা ভোক্তাদের সঙ্গে নানাভাবে প্রতারণা করছেন। মিষ্টির ওজন থেকে প্যাকেটের ওজন বাদ দেওয়ার কথা বলে কোন কোন দোকানী প্যাকেটসহ মিষ্টির ওজন ধরছেন। এছাড়া উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ করছেন না। এসব অভিযোগে চার দোকানীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সাতক্ষীরা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মেহেদী হাসানসহ পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা