সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মসূচি গৃহীত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ১৪ জুলাই থেকে ৫ আগষ্ট ২০২৫ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে।

গৃহীত কর্মসূচি অনুযায়ী ১৪ জুলাই ২০২৫ সাতক্ষীরা কাটিয়াস্থ জেলা ডাক বাংলোর জায়গায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন এবং জেলা জনবহুল স্থানে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভুমিকা নিয়ে চলচিত্র প্রদর্শন করা হবে।

১৬ জুলাই আশাশুনি উপজেলায় প্রতাপনগর ইউনিয়নে ইউনাইটেড একাডেমীর পার্শ্বে ৩ জন শহিদের নামে Steet Memory Stamp স্থাপন করা হবে।

১৮ জুলাই সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়, সাতক্ষীরা হতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে। আহত ও শহীদদের পরিবার ম্যারাথনের অগ্রভাগে থাকবে।

১৯ জুলাই সাতক্ষীরা কালেক্টরেট পার্কে জেলায় শহিদ চার জনের নামে বৃক্ষ রোপন করা হবে।

২১ জুলাই জেলার সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

২৪ জুলাই শিশু শহিদদের স্মরণে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজন করতে হবে। জেলার সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী “২৪ এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা, সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। জেলার স্কুলগুলোতে জুলাই ২৪ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৮ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

৩১ জুলাই জেলার সমস্ত কলেজে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে। একই দিনে উপজেলা থেকে স্কুল এবং কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকারীর ফলাফল ২৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে জেলায় প্রেরণ করতে হবে। জেলা পয়ায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে বিভাগীয় পর্যায়ে প্রেরণ করা হবে।

৩৩ জুলাই (২ আগস্ট ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের নিয়ে সমাবেশ ও Mothers of July সহ জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

৩৪ জুলাই (৩ আগস্ট ২০২৫) জেলা জনবহুল স্থানে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভুমিকা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

৩৫ জুলাই ২০২৫ (৪ আগস্ট ২০২৫) সাতক্ষীরা জেলার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরাতে সমাগম অনুষ্ঠান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। একই দিনে জেলার জনবহুল স্থানে ‘Spot light on July Heroes’ সহ জুলাই নিয়ে বানানো চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

৩৬ জুলাই (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টায় জেলায় নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে জেলার সকল বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই অভ্যূত্থানে অংশগ্রহণকারী শহিদদের পরিবারের সদস্য ও আহত ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন। জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজন করা হবে। জেলার জনবহুল স্থানে জুলাই আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিকাল ৫টায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা