শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামালপুরে স্ত্রী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা ঘাতক স্বামী আট টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত জমকালো আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? নবম পে স্কেল বাস্তবায়নে আশ্বাস দিলেন নবাগত অর্থমন্ত্রী। বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

গলাচিপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের জানাজায় জনতার ঢল

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের জানাজায় মানুষের ঢল নামে।

তিনি গতকাল সোমবার সন্ধ্যা অনুমান ৭.৩০ টার সময় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

স্থানীয় সূত্রে জানা যায় রিচার্ড গত রবিবার রাত অনুমান ২ টার সময় তার নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য বরিশাল শেল-ই বাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যান। তিনি আরও অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন।

আজ মঙ্গলবার সকাল ১১টায় গলাচিপা হেলিপ্যাড ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ জানাজায় উপস্থিত হয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, মুশফিকুর রহমান রিচার্ড ছিলেন একজন দৃঢ়চেতা নেতা, লেখনী এবং কার্যক্রমের মাধ্যমে এলাকায় গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাজার পর তাকে পৌরসভার হেলিপ্যাড সরকারী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা