মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত এলাকায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ। সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত সাতক্ষীরার নবাগত ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা কলাগাছিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. রাইসুল ইসলাম জাহিদ লাকসামে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আবুল কালাম এমপির ‎ তজুমদ্দিনে জমকালো আয়োজনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপের উদ্বোধন ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গলাচিপার গোলখালীতে ২০০ গ্রাম গাঁজাসহ বাহাদুর গ্রেফতার ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক ঝিনাইদহের নগরবাথান দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি পদে ওহিদুজ্জামান বুলু বিজয়ী, শারমিন

সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকের চাপায় আব্দুল আজিজ (৫৫) নামে মোটরসাইকেল আরোহী পিতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মা রোকেয়া বেগম (৪০)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আজিজ শ্যামনগরের গোডাউন মোড় এলাকার বাসিন্দা। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের চাপায় তারা দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রোকেয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা