রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গণভোটের ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করা হয়েছে কালীগঞ্জের পথসভায় জামায়াত আমির ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পিকআপে অভিনব কৌশলে গাঁজা পাচার, কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ গাড়ি। দশজন মাদকসেবী ধরার চেয়ে একজন গডফাদার ধরা জরুরি: গলাচিপায় মাদকের বিস্তার রোধে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশের ৩৩ জেলা ঘুরে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছেন চুয়াডাঙ্গার কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার মিরপুরের দিয়াবাড়িতে ফল ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? মারধর, সংবাদ সম্মেলনে হামলা ও লুটপাটের অভিযোগ ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন লাকসামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আটক গাড়ি

লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার

মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোল) ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রামগঞ্জ ও হাটবাজারে মদ, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও জুয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী মহলের আশ্রয়ে এসব দুষ্কৃতিকারীরা সহজেই আইনের ফাঁক গলে পার পেয়ে যেত। বর্তমানে সরকার পরিবর্তনের পরও বিভিন্ন এলাকায় এসব অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি। বিশেষ করে লালমোহন উপজেলার কালমা ও ধলীগৌরনগর ইউনিয়নে মদ, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের সরবরাহ ও ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর ফলে যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, বাড়ছে অপরাধ ও আইনশৃঙ্খলার অবনতি। এ বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন যদি কঠোর নজরদারি বৃদ্ধি করে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনে, তাহলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সচেতন মহলের মত। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা