বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

গোপালপুরের হাট-বৈরাণের বৈরাণ নদীর ঘাটলায় গানে গানে পূর্ণিমা উদযাপন

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে হাট বৈরাণ গ্রামে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলামের উদ্যোগে ও তত্ত্বাবধানে তাঁর বাড়ি সংলগ্ন বৈরাণ নদীর ঘাটলায় সোমবার ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গানে গানে পূর্ণিমা অনুষ্ঠানটি মনোমুগ্ধকর আয়োজনে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
তত্ত্বাবধায়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম।
জোছনালোকিত শরৎ সন্ধ্যায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উপজেলা সভাপতি ও প্রেসক্লাব যুগ্ম সম্পাদক শাহানুর আহমেদ সোহাগের সঞ্চালনায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি একে একে জাসাসের শিল্পীবৃন্দরা অংশগ্রহণ করেন।এতে গান পরিবেশন করেন গোপালপুরের আইকন,বাংলাদেশের শিল্পী
জগতের এখনকার পরিচিত মুখ রাকিব হাসান। এছাড়াও গান পরিবেশন করেন আলমগীর হোসেন,মো: রফিকুল ইসলাম,বাপন,বিপ্লব,
সাইফুল ইসলাম, বিশ্বজিৎ চক্রবর্তী, লিটন, লালমিয়া সহ আরও অনেকে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট ব্যবসায়ী মো: আজিজুল জলিল (রতন),শহর শ্রমিক দলের সভাপতি মো: জামাল হোসেন জামালী,
বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি সহ: অধ্যাপক কে.এম শামীম,গোপালপুর উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি মির্জা মনি,
পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন,ওলামা দলের হাজ্বী মো: বোরহান উদ্দিন,ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান,মো: আয়নাল হোসেন মাষ্টার,নগদা শিমলা ইউনিয়ন জাসাসের সভাপতি মো: কালাম মিয়া প্রমুখ।অত্র এলাকার দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।মো: আমিনুল ইসলামের উদ্যোগে ও তত্ত্বাবধানে জাসাসের সহযোগিতায় চন্দ্রালোকিত পরিবেশে এই গানের আয়োজনটি ব্যাপক দর্শকদের উপস্থিতিতে আনন্দ উচ্ছাসে প্রাণবন্ত হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা