শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

গলাচিপায় প্রকৌশলীর ভুল নকশায় সরকারের কোটি কোটি টাকার ক্ষতি

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অব্যবস্থাপনা ও ভুল প্রকৌশল নকশার কারণে সরকারের কোটি কোটি টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।

সড়ক ও ভবন নির্মাণে অপরিকল্পিত ড্রেনেজ এবং অযৌক্তিক নির্মাণ পদ্ধতির ফলে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি সরকারের অর্থ অপচয় হচ্ছে।

বিশেষ করে, গলাচিপা নতুন উপজেলা পরিষদ ভবনের সামনে দিয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ নিয়ে উঠেছে প্রশ্ন। এলাকার মানুষ বলছেন, এই সড়কটি নির্মাণে পাশের তিনটি পুকুর বালু দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণ করলে ব্যয় অনেক কম হতো। এতে যেমন পরিবেশের ক্ষতি কম হতো, তেমনি সরকারি ব্যয় হতো অর্ধেকেরও কম। কিন্তু প্রকৌশল বিভাগের ভুল নকশার কারণে পুকুরের মধ্য দিয়েই পাইলিং করে রাস্তা নির্মাণ শুরু হয়, যার ফলে ব্যয় দ্বিগুণেরও বেশি হয়েছে।

এছাড়াও গলাচিপা পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে নির্মিত ড্রেনগুলোতেও নেই কোনো পরিকল্পনা। কোথাও ড্রেন উঠে গেছে রাস্তার উপর, কোথাও আবার অর্ধেক কাজ করেই ফেলে রাখা হয়েছে এবং কোথাও ড্রেনের উপর ঢাকনা না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ। যার ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রকৌশল বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করার আগে যথাযথ সার্ভে ও পরিকল্পনা না করেই নকশা চূড়ান্ত করে। এতে যেমন বাস্তব চাহিদা উপেক্ষিত হয়, তেমনি বাড়ছে সরকারের অতিরিক্ত ব্যয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। জনস্বার্থে প্রকৌশল দফতরের পরিকল্পনা ও কার্যক্রমে আরও স্বচ্ছতা ও দক্ষতা আনার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা