বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

কাশিমপুরে তরুণীর মৃত্যু । পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন।

মোঃ মমিনুল ইসলাম । কাশিমপুর প্রতিনিধি।

গাজীপুর মহানগর কাশিমপুরে আঠারো বছর বয়সী এক মেয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে গত ৮/১২/২০২৫ইং রোজ শনিবার রাতে।
নিহত মেয়েটির নাম জুই আকতার। বয়স ১৮ । তার স্বামীর নাম আরাফাত হোসেন। সে টেইলারের দোকানি জহুরুল হকের মেয়ে।
স্থানীয় তথ্য সূত্রে জানা যায় নিহত মেয়েটির বাবা-মা আল আমিন নামক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। কিছুদিন আগে মেয়েটি বাবার বাড়িতে বেড়াতে আসে। কিন্তু শনিবারের দিন তার বাবা মা খাওয়া-দাওয়া সেরে যে যার মতো কাজে চলে যায়। এরই সুযোগে নিহত জুঁই ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক খুবই দ্রুত তার পরিবারকে জানিয়ে দেয়।
নিহত জিয়ের বাবা-মা তাৎক্ষণিকভাবে এসে মুমূর্ষ অবস্থায় শ্রীপুর কেপিজে হাসপাতালে নেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান এবং সুরতহালের জন্য তাজউদ্দিন মেডিকেলে মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান তার মাথায় সমস্যা রয়েছে সে মানসিক ভারসাম্যহীন এই কারণে ঘটনা হতে পারে বলে তারা মনে করেন।
তার বাবার বয়ান অনুযায়ী জানা যায় তার মেয়ে বেশ অনেকদিন ধরেই মাথার সমস্যা ছিল। অনেক চিকিৎসা করানো হয়েছে কিন্তু সমস্যা রয়েই গেছে। এই কারণেই এমন ঘটনা হতে পারে বলে তিনি মনে করেন।
কাশিমপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী ময়না তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা