মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

আগামীতে শহীদ জিয়ার দল বিএনপিই সরকার গঠন করবে – জনসভায় এস এ সিদ্দিক সাজু

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৬ বছর ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে ক্ষমতায় আনবে এবং বিএনপিই সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা-১৪ আসনের অন্তর্গত কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন,
“বিএনপি সব সময় জনগণের দুঃখ-দুর্দশার কথা বলেছে এবং মানুষের জন্য কাজ করেছে। তাই কাউন্দিয়া ইউনিয়নবাসী ধানের শীষে ভোট ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন,
“বিগত বছরগুলোতে কাউন্দিয়ায় কোন উন্নয়ন হয়নি। এখনো রাজধানীর সাথে যুক্ত হতে নৌকা পারাপারের উপর নির্ভর করতে হয়। বিএনপি সরকার গঠন করলে এখানে সেতু নির্মাণ করে কাউন্দিয়াকে সরাসরি রাজধানীর সাথে যুক্ত করা হবে। পাশাপাশি একটি কলেজ এবং মা ও শিশু হাসপাতাল স্থাপন করা হবে।”

জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগের সাবেক সহ-সভাপতি ও টিম প্রধান জাকির হোসেন নান্নু,ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল ইসলাম সাইদুল,এস এ সিদ্দিক সাজুর সহধর্মিণী সৈয়দা সাবরিনা সিদ্দিক তানিয়া, সাবেক এমপি এস এ খালেকের বড় নাতি ও এস এ সিদ্দিক সাজুর বড় ছেলে ব্যারিস্টার এরফান সিদ্দিক, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন বাবলু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।