বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

শাহজাদপুর রেশমবাড়ি এখন আরও সুন্দর হবে: ইউএনও কামরুজ্জামানের স্বপ্ন বাস্তবায়নের পথে*

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

দুধের জনপদ শাহজাদপুরের রেশমবাড়িতে পর্যটন সৌন্দর্য রক্ষায় ড্রেন নির্মাণের উদ্যোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনোরম প্রাকৃতিক পরিবেশ আর “দুধের জনপদ” হিসেবে খ্যাত রেশমবাড়ি এলাকা পাচ্ছে এক নতুন রূপ। পর্যটন সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় রেশমবাড়ি সড়কে ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। তাঁর এই দূরদর্শী পদক্ষেপে এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত হয়েছে।

ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বিলাল হোসেন, সহকারী প্রকৌশলী (এলজিইডি) ওয়াজিবুর রহমান, পোতাজিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এসএম মনিরুল, স্থানীয় জনপ্রতিনিধি ও দুগ্ধ সমবায় সমিতির নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন,

“রেশমবাড়ি এখন শুধু একটি বাথান নয়, এটি শাহজাদপুরের গর্ব—একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এখানকার সৌন্দর্য ও দুধের খ্যাতি সারা দেশে ছড়িয়ে আছে। আমরা চাই এই এলাকা আরও পরিচ্ছন্ন ও সুন্দর হোক, যাতে স্থানীয়রা যেমন উপকৃত হয়, তেমনি পর্যটকরাও ফিরে যায় তৃপ্ত হয়ে।”

রেশমবাড়ি এলাকা দেশের অন্যতম বৃহৎ গো-চারণ ভূমি, যার আয়তন প্রায় এক হাজার চারশত একর। এখানকার গবাদি পশুর দুধের মান উৎকৃষ্ট হওয়ায় শাহজাদপুর আজ “দুধের জনপদ” হিসেবে পরিচিত।

বর্ষাকালে বড়াল নদীর পানি ও সবুজ ঘাসে ঢাকা চারণভূমির মায়াবী দৃশ্য রেশমবাড়িকে পরিণত করে এক নৈসর্গিক পর্যটন স্থানে। প্রতিদিন শত শত দর্শনার্থী ছুটে আসেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

তবে, সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাবে রেশমবাড়ি সড়কটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই ড্রেন নির্মাণের মাধ্যমে শুধু পরিচ্ছন্নতাই নয়, এলাকার সামগ্রিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাও আরও উজ্জ্বল হবে বলে আশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।