বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

হিন্দু ধর্মালম্বী ৩০০ নারীর মাঝে শাড়ী বিতরণ করলেন নুরুল ইসলাম নয়ন

মোঃ নজরুল ইসলাম চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা॥

ভোলার চরফ্যাশন উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের পরবর্তী সময়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ও সামাজিক সহমর্মিতার নিদর্শন স্বরূপ কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন হিন্দু ধর্মালম্বী ৩০০ নারীর মাঝে শাড়ী বিতরণ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন ডাক বাংলোতে শাড়ী বিতরণ করা হয়।

এসময় নুরুল ইসলাম নয়ন বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যানের জন্য। ধর্ম যার যার, উৎসব সবার। এই বিশ্বাস থেকেই আমরা হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে সামান্য এই ভালোবাসার উপহার তুলে দিয়েছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপজেলা নেতৃবৃন্দরা নুরুল ইসলাম নয়নের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।

এক উপকারভোগী নারী বলেন, “পূজার পরবর্তী সময়ে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। নয়ন ভাইয়ের জন্য অনেক দোয়া রইল।”

শাড়ী বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা