বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন

এস এম রফিক ষ্টাফ রিপোর্টার

চার দিনে গ্রেপ্তার আনুমানিক ২০০ মাদক ব্যবসায়ী রাজধানীর পল্লবী থানা এলাকায় টানা চার দিনের মাদকবিরোধী অভিযানে যেন বিস্ফোরণ ঘটেছে মাদক চক্রে! পুলিশের ঝটিকা অভিযানে একে একে ধরা পড়েছেন আনুমানিক ২০০ জনেরও মাদক ব্যবসায়ী ও দাগী কারবারি।

বিশেষ সূত্র জানান —রাতভর অভিযান চলে, পল্লবীর কালশী বস্তি, মিল্লাত ক্যাম মিরপুর ১১-১২ ব্লক, জাহিন সিটি, ডিওএইচএস সংলগ্ন এলাকা ও বেগুন টিলা পর্যন্ত গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। একাধিক গোপন আস্তানা ঘিরে অভিযান চালানো হয়, উদ্ধার হয়া ইয়াবা, গাঁজা, সহ বিপুল পরিমাণ নগদ অর্থ ও অস্ত্র।
পল্লবী থানা এর ওসি , মোঃ সফিক আলম জানান
মাদক ব্যবসা এখন আর পল্লবীতে টিকতে পারবে না। যারাই জড়িত, যত বড় প্রভাবশালীই হোক না কেন—আইনের আওতায় আসবেই।”
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা ভাষায়,পল্লবীর গলিগলিতে যেভাবে মাদক ছড়িয়েছিল, এবার সেটা ভেসে গেছে পুলিশের অভিযানের জোয়ারে।”স্থানীয়রা বলছেন, বহুদিন পর এলাকায় এমন অভিযান দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তারা চান, এই অভিযান যেন একদিনের না হয়—অব্যাহত থাকুক এই অভিযান, জ্বলে উঠুক পল্লবী মাদকমুক্ত আন্দোলন।পুলিশ জানিয়েছেন, আটক ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধেই আগে একাধিক মামলা ছিল। এদের মধ্যে কয়েকজন স্থানীয় প্রভাবশালীর ছত্র ছায়ায় দীর্ঘদিন ধরে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল। তবে পুলিশের এ অভিযান তাদের পুরো নেটওয়ার্ক ভেঙে দিয়েছে বলে দাবি করছে সংশ্লিষ্ট সূত্র মাদকবিরোধী এই অভিযান পল্লবীর ইতিহাসে নজিরবিহীন। মাত্র চার দিনে আনুমানিক ২০০ গ্রেফতার এ যেন মাদকের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ! সচেতন মহল বলছে, “এভাবেই যদি অভিযান চলতে থাকে, পল্লবী আবারও ফিরে পাবে তার হারানো নিরাপত্তা ও শান্তি


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা